অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপি পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে তাঁদের বদলি করা হয়।
আইজিপির পক্ষে আদেশনামায় স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতি. ডিআইজি) মোহাম্মদ আনোয়ার হোসেন। আদেশপত্রে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ১৪ আগস্ট থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর করা হবে।
নিচে বদলি হওয়া কর্মকর্তাদের নাম ও কর্মস্থল উল্লেখ করা হলো—