শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...
মাত্র ৩৯ বছর বয়স। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাঁকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর তুলনা করা হচ্ছে। এই তুলনা করতে গিয়ে কেউ কেউ তাঁকে বলছেন ‘নতুন ওবামা’ বা ‘পরবর্তী ওবামা’। বিস্তারিত পড়ুন...
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটের টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। বিস্তারিত পড়ুন...
গতকাল মঙ্গলবার, ১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর। পুরোনো দর্শকের স্মৃতিতে ফিরছেন বিজ্ঞাপনে দেখা সেই তরুণী। আর নতুন প্রজন্মের সামনে আসছে তাঁর সংক্ষিপ্ত কর্মজীবন ও মর্মান্তিক পরিণতির গল্প। সেই সঙ্গে প্রশ্নও—কে ছিলেন তিন্নি, কীভাবে থেমে গেল তাঁর পথচলা, আর কী হলো আলোচিত সেই হত্যা মামলার? বিস্তারিত পড়ুন...