সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। আজ সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনের ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। বাংলাদেশ সময় আজ ভোর ৫টা ৫৭ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়। এ নিয়ে একাধিক প্রতিবেদন আছে আজ। আর সেসব প্রতিবেদনে পাঠকের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। নাটোরের মো. নিয়ামুল নামের এক ব্যক্তি দিনমজুরি করে ল্যাপটপ কিনে এখন মাসে দুই লাখ টাকা আয় করার সংবাটিতেও পাঠকেরা আগ্রহ দেখিয়েছেন। ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের খবরসহ আন্তর্জাতিক বিষয়ে একাধিক খবর আছে। এ ছাড়া আছে বাণিজ্য, ক্রীড়া ও বিনোদন বিভাগের একাধিক সংবাদ। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

সকালের ভূমিকম্পটি কী বার্তা দিচ্ছে

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল
ছবি: সংগৃহীত

ঢাকার আশপাশে কিছু ভূতাত্ত্বিক চ্যুতি বা ফাটল আছে। ছোট ও সরু নদী বা খাল এসব চ্যুতি দ্বারা নিয়ন্ত্রিত। এমন একটি চ্যুতি থেকেই আজ শুক্রবার সকালে ভূমিকম্প হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

২

দিনমজুরি করে ল্যাপটপ কিনে মাসে এখন ২ লাখ টাকা আয়

নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে নিজ বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করেন মো. নিয়ামুল
ছবি: সংগৃহীত


কখনো খেতে মাটি কাটার কাজ, জমিতে ধান লাগানো, আবার কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন নিয়ামুল। পাশাপাশি  টাকা জমাতে থাকেন। এভাবেই চলল প্রায় চার মাস। এরপর ঢাকায় এসে ৪২ হাজার টাকায় একটি পুরোনো (সেকেন্ড হ্যান্ড) ল্যাপটপ কেনেন নিয়ামুল। বিস্তারিত পড়ুন...

৩

পতাকা কাড়লেন রুশ প্রতিনিধি, ঘুষি মারলেন ইউক্রেনীয় এমপি

আঙ্কারায় এক আন্তর্জাতিক সম্মেলনে দুই দেশের প্রতিনিধির মধ্যে ধস্তাধস্তি ও কিল-ঘুষির ঘটনা ঘটে
ছবি: টুইটার

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের সংসদ সদস্য ওলেকজান্দর মারিকোভস্কির হাত থেকে তাঁর দেশের পতাকা ছিনিয়ে নিচ্ছেন এক রুশ প্রতিনিধি। পরে ওই রুশ প্রতিনিধিকে কয়েকটি কিল, ঘুষি দেন ওই ইউক্রেনীয় সংসদ সদস্য। বিস্তারিত পড়ুন...

৪

মেসিকে ‘অপমান’ করা পিএসজি ‘আইফেল টাওয়ার পোস্টে রাখলেও কিছু জিততে পারবে না’

সৌদি আরবে গিয়ে ছবিটি তুলেছেন লিওনেল মেসি
ছবি: রয়টার্স

পিএসজিতে মেসির যে এটাই শেষ মৌসুম, তা অনেকটা নিশ্চিত। ক্লাবের অনুমতি না নিয়ে মেসি সৌদি আরবে যাওয়ার পর থেকেই জটিলতা শুরু হয়। আর্জেন্টাইন এই তারকাকে নিষিদ্ধ করেছে ফরাসি ক্লাবটি। বিস্তারিত পড়ুন...

৫

আনন্দে আত্মহারা, আবার নার্ভাসও

‘জগিরা সারা রা রা’র ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নেহা
ইনস্টাগ্রাম

তামিল, তেলেগু, মালয়ালম ও পাঞ্জাবি সিনেমায় কাজ করলেও হিন্দি ছবিতে নেহা শর্মাকে বেশি দেখা যায়। এবার আসছে তাঁর নতুন হিন্দি ছবি ‘জগিরা সারা রা রা’। রোমান্টিক কমেডি ছবিটিতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো তারকার সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। বিস্তারিত পড়ুন...