যাত্রাবাড়ী মোড়ে যুবলীগের নেতা–কর্মীদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগ লোগো

ঢাকার বিভিন্ন  জায়গায় বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো আজ ঢাকায় ‘সতর্ক অবস্থানে’ থাকার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা–কর্মীরা আজ শনিবার সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে জড়ো হতে শুরু করেন। সকালের দিকে হাতে গোনা কয়েকজন নেতা–কর্মী থাকলেও বেলা ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা–কর্মী সমাবেশে যোগ দেন। এরপর বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা সমাবেশে আসতে শুরু করেন। নেতা–কর্মীরা বলেন, মোড়েই দুপুরের পরে সমাবেশ করবেন তাঁরা।

সমাবেশের সামনে পুলিশের অবস্থানও দেখা গেছে।

আরও পড়ুন