শুভ সন্ধ্যা। আজ শনিবার। মেট্রোর কমলাপুর-নারায়ণগঞ্জ রুটে দক্ষিণ কোরিয়া থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ–সংক্রান্ত খবরটি আজ যথেষ্ট আলোচিত হয়েছে। এর বাইরেও বিশ্ব, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা প্রতিবেদনে পাঠকের আগ্রহ ছিল যথেষ্ট। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
জাপানের হাত ধরে প্রথম মেট্রোরেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ। উত্তরা থেকে কমলাপুর লাইন-৬-এ অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা)। চলমান এমআরটি ১ ও ৫-এ দুই প্রকল্পেও আর্থিক সহায়তা দিচ্ছে দেশটি। তবে বাংলাদেশে মেট্রোরেল মানেই জাপান, এই ধারা থেকে বের হয়ে আসছে সরকার।
বিস্তারিত পড়ুন:
গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করে। প্রযুক্তি–দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটি সম্পর্কে মানুষের আগ্রহও বাড়তে থাকে। মানুষের এ আগ্রহ বুঝতে পেরে গত ডিসেম্বরে অনলাইনে চ্যাটজিপিটির ব্যবহার শেখানোর জন্য একটি কোর্স চালু করেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ল্যান্স জাঙ্ক।
বিস্তারিত পড়ুন:
রাশিয়ার পশ্চিমাঞ্চলের কসত্রোমা শহর। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে রুশ সেনারা কতটা ক্ষতির শিকার হয়েছেন, তার পরিষ্কার একটি ধারণা পাওয়া যাবে শহরটির দিকে তাকালে। কারণ, শহরটিতে রুশ সেনাবাহিনীর একটি সেনা দলের ঘাঁটি রয়েছে, নাম ৩৩১তম গার্ডস প্যারাস্যুট রেজিমেন্ট। রাশিয়ার সেনাবাহিনীর এই রেজিমেন্টের বেশ সুখ্যাতি রয়েছে।
বিস্তারিত পড়ুন:
পরিবার নিয়ে লিওনেল মেসির জীবন কাটছে প্যারিসে। পিএসজির হয়ে খেলায় প্যারিসই আর্জেন্টাইন তারকার বর্তমান ঠিকানা। কিন্তু যে অতীত ঠিকানা ফেলে এসেছেন, সেই বার্সেলোনাতেও বাড়ি আছে মেসির। আর সেই বাড়িতে ঢুকেই চুরির চেষ্টা করেছেন দুজন অজ্ঞাতনামা ব্যক্তি।
বিস্তারিত পড়ুন:
কনে রাজি বা প্রস্তুত থাকলে তিনি বিয়ে করবেন—এটাই নাসিম শাহর বক্তব্য। নিশ্চয়ই প্রশ্ন জাগছে কনেটা কে? সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যে ভিডিও ভাসছে, তা দেখা থাকলে উত্তরটি জানা। না হলে জানিয়ে রাখা ভালো, কনে হিসেবে যাঁকে ঘিরে এই গুঞ্জন, তিনি বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
বিস্তারিত পড়ুন: