সবকিছু মিলিয়ে আমরা প্রচণ্ড একটা ‘সেনসেটিভ টাইম’ পার করছি: তথ্যমন্ত্রী

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ অন্যরাছবি: পিআইডি

বিগত ১৭ বছরের রেখে যাওয়া ব্যবস্থাসহ সবকিছু মিলিয়ে সরকার ‘সেনসেটিভ টাইম’ সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তবে গণমাধ্যমসহ দেশের মানুষ সঙ্গে থাকলে সরকার ঠিকমতো এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।

আন্দালিভ রহমান পার্থ সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ‘এটা মাথায় রাখবেন যে এটা স্বাভাবিক কোনো সময়ে আমরা সরকারে আসিনি। ১৭ বছরের যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচণ্ড একটা সেনসেটিভ টাইম পার করছি।...আপনারা (গণমাধ্যম) ও দেশের মানুষ সঙ্গে থাকলে ঠিকমতো এগিয়ে যাব।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।