সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২১ ফেব্রুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আগ্রহী ভারত

আজ মঙ্গলবার ঢাকায় ‘ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম’ বিষয়ক এক সেমিনারে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা
ছবি: ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা পরবর্তী ধাপে উন্নীত করতে যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার ঢাকায় ‘ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম’ বিষয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত পড়ুন...

কক্সবাজারের সুগন্ধা বিচের নাম বঙ্গবন্ধু বিচ করার প্রস্তাব

কক্সবাজার সমুদ্র সৈকত
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচ ও সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত অংশের নাম বদলের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সুগন্ধা পয়েন্টকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলীর মাঝামাঝি সৈকতকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামে নামকরণ করার প্রস্তাব করা হয়েছে। সোমবার সৈকতের দুটি পয়েন্টের নাম পরিবর্তন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কক্সবাজারের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বিস্তারিত পড়ুন...

সয়াবিন তেলের দাম লিটারে কমবে ১০ টাকা

সয়াবিন তেল

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা-বিষয়ক টাস্কফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

লুলার বক্তব্যের পর ব্রাজিলের ওপর চড়াও ইসরায়েল

লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টের (ইহুদি নিধন) সঙ্গে তুলনা করার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। ব্রাজিল ইসরায়েলে নিযুক্ত তাদের কূটনীতিককে দেশে ডেকে পাঠিয়েছে। অন্যদিকে ইসরায়েল লুলাকে ‘পার্সোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছে। বিস্তারিত পড়ুন...

সাকিব-তামিমরা ‘ভুয়া’ কেন

একই ফ্রেমে তামিম–সাকিব
ফাইল ছবি

‘ভুয়া’ শব্দের অর্থ কী? ডিকশনারি খুলে দেখা যাচ্ছে, ‘ভুয়া’ মানে অলীক, মিথ্যা, যার কোনো অস্তিত্ব নেই। ইংরেজিতে ‘Unsubstantial’, ‘Empty’, ‘Fake’, ‘False’ এবং এ রকম আরও কিছু সমার্থক শব্দ। মোটকথা, ‘ভুয়া’ মানে যা নেই, কিন্তু আছে বলে বলা হয়, তা। আপনি যা নন, নিজেকে সেটা দাবি করলে আপনি ভুয়া। আপনি মিথ্যা খবর দিলেন তো আপনি ভুয়া খবর দিলেন। বিস্তারিত পড়ুন...