সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

আজ রোববার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

আজ রোববার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন।

মন্ত্রণালয়গুলো হলো—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; মহিলা ও শিশু; স্বাস্থ্য ও গণপূর্ত মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।