রোসা বাথওয়্যারের বিজনেস কনফারেন্সে তিন শতাধিক ব্যবসায়িক সহযোগী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ঢাকার পূর্বাচলের কালব্ রিসোর্টে অনুষ্ঠিত হলো আকিজ বশির গ্রুপের প্রিমিয়াম ব্র্যান্ড রোসা বাথওয়্যারের দিনব্যাপী বিজনেস কনফারেন্স। ‘ইভলভ বিয়ন্ড ২০২৫’ শীর্ষক এই কনফারেন্সে রোসা বাথওয়্যারের সঙ্গে সম্পৃক্ত তিন শতাধিক ব্যবসায়িক সহযোগী অংশ নেন।
প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের সব কর্মকর্তাসহ আয়োজনটিতে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তসলিম মো. খান এবং প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম।
কনফারেন্সে অংশগ্রহণকারীদের জন্য ছিল ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণ এবং জমকালো ‘গালা নাইট’। প্রতিষ্ঠানটির সাফল্য উদ্যাপনের পাশাপাশি নতুন বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণে সবার অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে কনফারেন্সটি। এসব আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে অনুপ্রেরণা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবকে আরও শক্তিশালী করেছে।