পরীমনি বললেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’

চিত্রনায়িকা পরীমনি ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ১৭ নভেম্বর ২০২৬ছবি: মীর হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর ধরে আদালতে আসা–যাওয়া করছেন জানিয়ে চিত্রনায়িকা পরীমনি বলেছেন, কেউ বলতে পারবেন না তিনি কখনো কারও সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে করা বিফ্রিংয়ে এ কথাগুলো বলেন পরীমনি। রাজধানীর বনানী থানায় তাঁর বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ তিনি আদালতে হাজির হন।

আরও পড়ুন
বিফ্রিংয়ে পরীমনি
ছবি: মীর হোসেন

মামলাটিতে আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০–এ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটি অন্য আদালতে বদলি করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।

আদেশের পর আদালত ভবনের সিঁড়ি দিয়ে হেঁটে নামার সময় সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আপনারা না আমাকে বয়কট করলেন!’

পরে সিএমএম আদালত প্রাঙ্গণে ব্রিফিং করেন পরীমনি। ৫ নভেম্বরের ঘটনাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ (স্পর্শ) করছ? তখন সে কার্ড শো করে বলল, “আমি কিন্তু সাংবাদিক।” তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি করো আমার সঙ্গে?’

আরও পড়ুন
সিএমএম আদালত প্রাঙ্গণে পরীমনি
ছবি: মীর হোসেন

পরীমনি বলেন, তিনি ছয় বছর ধরে আদালতে যাতায়াত করছেন। কেউ বলতে পারবেন না তিনি কখনো কারও দুর্ব্যবহার করেছেন। এ সময় পরীমনি আরও বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ৫ নভেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় পরীমনির ছবি-ভিডিও ধারণ করতে চাইলে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, এই রিপোর্টার তাঁকে স্পর্শ করেছেন।

আরও পড়ুন

পরীমনির অভিযোগ অস্বীকার করেন সমকালের রিপোর্টার রবিউল। তিনি বলেন, পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। সবকিছুই ভিডিওতে দেখা গেছে।

৫ নভেম্বরের এ ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে ৮ নভেম্বর পরীমনির বরাবর আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আরও পড়ুন