=রেশন বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মাসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন পুলিশ লাইনের রেশন স্টোর থেকে সর্বোচ্চ চার সদস্যের পারিবারিক রেশন উত্তোলন করতে পারবেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম গতকাল রোববার রাজারবাগ থেকে আনুষ্ঠানিকভাবে রেশন উত্তোলনের উদ্বোধন করেন। এ সময় ৩০ জন শহীদ মুক্তিযোদ্ধাকে রেশন দেওয়া হয়। সূত্র জানায়, রেশন কেনার জন্য প্রতি মাসে এক সদস্যকে ৩৯ দশমিক ৭৮ টাকা, দুই সদস্যকে ৬৮ দশমিক ৯৬ টাকা, তিন সদস্যকে ৯৩ দশমিক ৫৪ টাকা এবং চার সদস্যকে ১১৩ দশমিক ১৩ টাকা পরিশোধ করতে হবে। প্রাথমিক পর্যায়ে ডিএমপি রেশন স্টোর হতে ৮২৮ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা রেশন উত্তোলন করতে পারবেন।