SONY RANGS-প্রথম আলো বিশ্বকাপ কুইজ : পর্ব-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত (বাঁ থেকে) শামসুল আরেফিন, দিপ দে,  তাজনিন তামান্না, আজাদ রহমান, জাভেদ ওমর বেলিম, সাথীরা জাকির জেসী, আবদুল কাইয়ুম ও এ বি এম জাকারিয়া
লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত (বাঁ থেকে) শামসুল আরেফিন, দিপ দে, তাজনিন তামান্না, আজাদ রহমান, জাভেদ ওমর বেলিম, সাথীরা জাকির জেসী, আবদুল কাইয়ুম ও এ বি এম জাকারিয়া

প্রথম পর্বে বিজয়ী যাঁরা
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো নানা মাত্রিক কুইজের আয়োজন করেছে। এর মধ্যে আছে সারা দেশে প্রতিদিন এসএমএস কুইজ, ১২ জেলায় প্রতিদিন কুইজসহ মোট ছয়টি কুইজ আয়োজন। দুই পর্বের বিশেষ কুইজ ‘সনি র্যাংগ্স-প্রথম আলো বিশ্বকাপ কুইজ’-এর প্রথম পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য সাথীরা জাকির জেসী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। আরও উপস্থিত ছিলেন র্যাংগস্ ইলেকট্রনিকস লিমিটেডের সহকারী বিপণন ব্যবস্থাপক আজাদ রহমান, বিপণন কর্মকর্তা দিপ দে ও তাজনিন তামান্না এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া (সার্কুলেশন) ও জ্যেষ্ঠ বিজ্ঞাপন নির্বাহী শামসুল আরেফিন। সৌভাগ্যবান ৭ জন প্রথম পর্বের লটারিতে জয়ী হয়েছেন। এ পর্বের পুরস্কারের মধ্যে রয়েছে এলইডি টিভি, স্মার্টফোন, ফটো প্রিন্টার ও স্পিকার সিস্টেম। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।

পুরস্কার পাচ্ছেন যাঁরা
৪২ ইঞ্চি এলইডি টিভি (১টি): জাহাঙ্গীর আলম, মহাখালী, ঢাকা; ৩২ ইঞ্চি এলইডি টিভি (১টি): মারুফা, ১১ ই, মিরপুর, ঢাকা; স্মার্টফোন (১টি): কার্তিক ভট্টাচার্য্য, ৩৬, টেরিবাজার, চট্টগ্রাম; ফটো প্রিন্টার (৩টি): মো. রায়হান, মিরপুর ১, মাজার রোড, ঢাকা; জাকির, এনায়েতনগর; পলাশ, বিমানবন্দর, উত্তরা, ঢাকা; স্পিকার সিস্টেম (১টি): ডলি আক্তার, শিবচর, মাদারীপুর।