ষষ্ঠ গোল্ড বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেস্ট-২০২২ চ্যাম্পিয়ন ইউআইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার
ছবি: সংগৃহীত

শহীদ ড. শামসুজ্জোহা মেমোরিয়াল ষষ্ঠ গোল্ড বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেস্ট-২০২২-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি)। ২ ও ৩ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইউআইইউর জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাপনী দিনে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম এবং গোল্ড বাংলাদেশের সভাপতি তাসমিয়া হক।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ইউআইইউ ডিবেট ক্লাবের সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের এম এম তাসনিম, সিএসই বিভাগের আবদুল্লাহ আল হাবিব বাঁধন এবং অর্থনীতি বিভাগের কে এম ইসমাইল সাফা। আবদুল্লাহ আল হাবিব বাঁধন ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চুয়েট, রুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ ২৮টি বিভিন্ন সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল ডিবেট ফেস্টে অংশ নেয়।