শুভ সকাল। আজ ১৮ মে, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
অপারেটরদের তথ্য বলছে, বর্তমানে মুঠোফোন সেবায় ১৮ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট), ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ দিতে হয় গ্রাহককে। সব মিলিয়ে গ্রাহকের ঘাড়ে মোট করভার দাঁড়ায় ৩৯ শতাংশ। নতুন সিম কেনা অথবা হারিয়ে যাওয়া সিম ওঠাতে দিতে হয় ৩০০ টাকা। অপারেটরদের মুনাফার ওপরে করের হার ৪০ থেকে ৪৫ শতাংশ। বিস্তারিত পড়ুন...
কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতা-কর্মীদের হামলায় ছৈয়দা বেগম নামের এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত আটটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টাইপালং গ্রামে এ ঘটনা ঘটে। ছৈয়দা বেগম ওই গ্রামের বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী। বিস্তারিত পড়ুন...
কারিনা কায়সার আর নেই। চেন্নাইয়ের একটি হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর তিনি চলে গেছেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত এই তরুণী জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে না পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে যা শুরু হয়েছে, তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। বিস্তারিত পড়ুন...
দেশের দ্রুততম মানবের খেতাব নিজের দখলেই রাখলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা ইমরানুর রহমান। অন্যদিকে, গত সামার প্রতিযোগিতার ধাক্কা সামলে মেয়েদের ট্র্যাকে নিজের হারানো মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার। বিস্তারিত পড়ুন...
যদি হামলার এসব দাবি সত্য হয়, তবে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এই সংঘাতে আরও বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত ওয়াশিংটন, তেহরান, রিয়াদ বা আবুধাবি-কোনো পক্ষ থেকেই এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত পড়ুন...