আবু সাঈদ হত্যা: দণ্ডিত সাবেক উপাচার্য গ্রেপ্তার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। চলতি বছরের ৯ এপ্রিল রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। ডিএমপির এডিসি জুয়েল রানা জানান, স্থানীয় ছাত্রদলের কর্মীদের সহায়তায় তাকে আটক করা হয়।