আদালত থেকে দ্বিতীয়বার পলায়ন

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে গত বছরের ১৯ জুন পালিয়েছিলেন আসামি শরিফুল ইসলাম। সেই ঘটনার ভিডিও থেকে নেওয়া ছবি।

ঢাকার আদালত থেকে আবার পালালেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম। আগেরবার পালানোর ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় মঙ্গলবার তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। তিনি একপর্যায়ে আদালতককক্ষ থেকে পালিয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে আদালতককক্ষ থেকে শরিফুল ‘কৌশলে’ পালিয়ে যান বলে প্রথম আলোকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল।