আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক আনিস আলমগীর এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে সেখানে ডেকে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আনিস আলমগীর এখনো কার্যালয়ে রয়েছেন। তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।