আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন ইত্যাদি জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আবার সেখানে আগুন লাগায়।