আরও পাঁচ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
সরকার আরও পাঁচ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল তাঁরা দায়িত্ব গ্রহন করবেন। এই পাঁচ সিটি করপোরেশন হলো বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা। এর মাধ্যমে মোট ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো (চট্টগ্রাম বাদে)। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ হয়েছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী, তাঁরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন পর্যন্ত বহাল থাকবেন।