অভ্যুত্থান-পরবর্তী মামলাগুলো যাচাই–বাছাই করা হবে
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর হওয়া মামলাগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সে জন্যই এই সিদ্ধান্ত। বিডিআর বিদ্রোহ পুনরায় তদন্ত, আওয়ামী লীগের তিন মেয়াদে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই, পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, ওসি-এসপি পদায়নে লটারি বাতিল এবং পাসপোর্ট সেবার উন্নতির মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দেন তিনি।