দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, বিমানবন্দর থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে হাজির করা হবে।