‘ইনডেক্স ফেয়ার, মুম্বাই ২০২২’-এ হাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডেক্স ফেয়ার, মুম্বাই ২০২২-এ অংশগ্রহণ করছে দেশের প্রিমিয়াম ফার্নিচার ব্র্যান্ড ‘হাতিল’। ২৬ থেকে ২৮ আগস্ট তিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় মুম্বাইয়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে। ১৯৮৯ সাল থেকে এটি ভারতে শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন এক্সিবিশন হিসেবে পরিচিত। বর্তমান ডিজিটাল দুনিয়ায় এটি বি-টু-বি বাণিজ্য মেলা হিসেবেও পরিচিত লাভ করেছে, যেখানে একই ছাদের নিচে ইন্টেরিয়র, স্থাপত্য, বিল্ডিং ম্যাটেরিয়াল এবং ডিজাইনের জন্য ক্রেতা–বিক্রেতারা একত্রিত হন।

হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের নতুন নতুন বাজার তৈরির লক্ষ্যে আমরা বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক আসবাব মেলায় নিয়মিত অংশ নিচ্ছি। আমাদের যে উৎপাদন–ক্ষমতা রয়েছে, তা দিয়ে সর্বোত্তম গুণগতমান বজায় রেখে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানো সম্ভব।’

বাংলাদেশে ৭২টিরও বেশি শোরুমসহ ভারত, ভুটান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, আরব আমিরাত এবং সৌদি আরবে হাতিল ব্যবসা পরিচালনা করছে। ব্র্যান্ডটি বর্তমানে ভারতের মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, আসাম, হরিয়ানা ও কাশ্মীরে ২৬টি শোরুমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। বিজ্ঞপ্তি