ঢাকা আইনজীবী সমিতির ভোট গ্রহণ শুরু বুধবার
ঢাকা আইনজীবী সমিতির (২০২৩-২০২৪) কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে ভোট গ্রহণ বুধবার থেকে শুরু হবে। সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। বৃহস্পতিবারও একইভাবে ভোট গ্রহণ হবে।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন গোলাম কিবরিয়া জুবায়ের। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ হাজার ৬০০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।
আওয়ামী-সমর্থিত সাদা প্যানেলের অন্যান্য পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি পদে রুমানা জামান, সহসভাপতি পদে প্রাণনাথ, কোষাধ্যক্ষ বিবি ফাতেমা, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে ফাহিম শরীফ, সহসাধারণ সম্পাদক পদে মাহবুব হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে রেজাউল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে শিখা ইসলাম, দপ্তর সম্পাদক পদে গোলাম কিবরিয়া, সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল হাসনাত এবং ক্রীড়া সম্পাদক পদে এস এম মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন আসলাম হোসেন, কামাল হোসেন, তানজির হোসেন, শারমিন সুলতানা, ইসমত আরা শারমিন, আশিকুল ইসলাম, সঞ্জয় কুমার কর্মকার, গাজী ইমরুল, ইয়াসিন জাহান ভূঁইয়া, নাছির উদ্দীন ও জহির উদ্দিন।
এ ছাড়া বিএনপি-সমর্থিত নীল প্যানেলে অন্যান্য পদের মধ্যে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি পদে সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আবদুর রশীদ মোল্লা, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নীল প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইয়াকুব আলী, মোহাম্মদ আরিফ, রেজাউল হক, আলী মর্তুজা, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, সোহেল উদ্দিন, আলী বাবু, মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক ও রুবিনা আক্তার।