বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
ছবি : সংগৃহীত

ডায়াবেটিস বাংলাদেশের অন্যতম একটি স্বাস্থ্য সমস্যা। সমীক্ষায় দেখা গেছে যে, টাইপ-২ ডায়াবেটিস এর সঙ্গে কিডনি রোগে আক্রান্ত রোগীদের হৃদরোগ জনিত মৃত্যুর ঝুঁকি তিনগুণ বেশি থাকে, যা চিকিৎসক এবং রোগীদের অন্যতম একটি উদ্বেগের কারণ। ডায়াবেটিস জনিত হৃদরোগ ও কিডনি রোগের যথোপযুক্ত চিকিৎসা ব্যবস্থাপনার লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি কর্তৃক একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অব নেফ্রোলজি এবং ইন্ডিয়ান সোসাইটি অব হাইপারটেনশনের সাবেক প্রেসিডেন্ট এমিরেটাস অশোক এল. কিরপালানী। তিনি সম্মেলনে কিডনি চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিকসমূহ আলোচনা করেন। সম্মেলনে বৈজ্ঞানিক সহযোগিতায় ছিলো এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এ ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক শাহজাদা সেলিম, বারডেমের সাবেক মহাপরিচালক জাফর এ. লতিফ, ইব্রাহিম মেডিকেল কলেজের জ্যেষ্ঠ পরামর্শক এসএম আশরাফুজ্জামান। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এন্ডোক্রাইনোলজিস্টরা উপস্থিত ছিলেন। তাঁরা পরিপূর্ণ ও আধুনিক ডায়াবেটিস কিডনি চিকিৎসা ব্যবস্থা সবার কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় জানান। বিজ্ঞপ্তি