অপ্রস্তুত মুহূর্তই এখন ‘কনটেন্ট’, ভাঙছে নারীর গোপনীয়তা
নারীদের অপ্রস্তুত মুহূর্তের ভিডিও–ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে, এমন ৩৭টি পেজ ও ব্যক্তিগত প্রোফাইল বিশ্লেষণে দেখা গেছে, নারীদের অজান্তে ধারণ করা ভিডিও সেখানে নিয়মিত পোস্ট করা হচ্ছে। বেশির ভাগ ভিডিওতেই রয়েছে বাড়ির ছাদ বা উঁচু স্থান থেকে নিচে অবস্থান করা নারীদের ধারণ করা, দৈনন্দিন কাজে ব্যস্ত বা চলাচলের পথে নারীরা অপ্রস্তুত অবস্থার দৃশ্য। এসব পোস্টে অনেক মন্তব্যকারীর ভাষাও অশালীন।