দীপনকে সম্মাননা দেবে আইপিএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি হামলায় নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে সম্মাননা দেবে আন্তর্জাতিক পাবলিশার্স অ্যাসোসিয়েশন (আইপিএ)। আগামী ১১ ফেব্রুয়ারিতে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত এক সম্মেলনে এ সম্মাননা দেওয়া হবে।
দীপনের স্ত্রী রাজিয়া রহমান প্রথম আলোকে বলেন, গতকাল আইপিএ থেকে ইমেইলের মাধ্যমে তাঁকে এ খবর জানিয়েছে।
২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ কার্যালয়ে ঢুকে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।