আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু, দগ্ধ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছেন পাঁচজন। বুধবার রাত ১০টার দিকে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় এক বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে তিনজন আগুনে পুড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তিনজন হলেন আবুদল মুমিন (৩৭), বৃষ্টি (১৩) ও মোমেনা বেগম (৫২)। দগ্ধ দুজন হলেন বাড়িওয়ালা দুলাল হোসেন ও নিহত আবদুল মুমিনের স্ত্রী পরিনা বেগম। দগ্ধ অপর তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী গোলাম মুতর্জা ও দগ্ধ বাড়িওয়ালা দুলাল হোসেন জানান, রান্নাঘর থেকে মাটির চুলার আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়লে শর্টসার্কিট দেখা দেয়। এতে তিনজন মারা যান।