পুলিশের ওয়ারী বিভাগের ডিসি সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পুলিশের এই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
এই সময়ে ইব্রাহিম খান পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন।