করোনায় হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সব নাম ডুবে থাকছে পরিসংখ্যানের তালিকায়। সাধারণ মানুষ থেকে বিশিষ্টজন—সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষ মারা যাচ্ছেন।

গত ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু, এরপর গতকাল ১৬ জুন পর্যন্ত সংখ্যা হয়েছে ১২৬২। তাঁদের সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান।

তাঁদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুদের প্রতি ভালোবাসা আর সমবেদনা জানিয়ে আজ বুধবার প্রথম ধাপে প্রতীকীভাবে ১২০ জন মানুষের নাম, পেশা ও ছবি প্রকাশ করেছে প্রথম আলো। দেখুন আজকের প্রথম আলো পত্রিকা ও ই-পেপার।

করোনার বিরুদ্ধে সম্মুখসারিতে থেকে লড়াই করতে গিয়ে জীবন উৎসর্গকারী পেশাজীবীসহ অন্যদের নাম, পেশা ও ছবি ধারাবাহিকভাবে প্রকাশ করবে প্রথম আলো। দেখতে প্রথম আলো পত্রিকা ও ই-পেপারে চোখ রাখুন।