গুম-খুনের ব্যাপারে কোনো আপস নয়: ড. কামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা আমাদের সাংবিধানিক অধিকার। এ অধিকার আদায়ে আমাদের সব সময় সজাগ, সোচ্চার ও সক্রিয় হতে হবে। খুন-গুমের ব্যাপারে কোনো প্রকার আপস হতে পারে না।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘স্বজনদের ব্যথা: গুম, খুন, নির্যাতন আর না’ শীর্ষক সম্মেলনে কামাল হোসেন এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, ‘আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে জনগণের ভয় ভেঙেছে। এই বিষয়টি আরও সুসংহত করতে হবে। আমরা কোনো প্রকার অন্যায় মেনে নেব না। এটা এও প্রমাণ করে যে আমরা নির্ভয়ে ঐক্যবদ্ধ হতে পারি। এখানে আওয়ামী লীগ, বিএনপি বা কোনো দল নয়, কোনো রাজনৈতিক সুবিধা আছে বলে মনে করি না। এখানে দলমত-নির্বিশেষে সবাই খুন-গুমের বিরুদ্ধে এগিয়ে এসেছে। এ ক্ষেত্রে আমাদের সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে।’