ফেরিতে পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য পণ্য পরিবহন ৭ দিন বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
ফাইল ছবি: বাসস

পবিত্র ঈদুল আজহার আগে-পরে মিলিয়ে মোট সাত দিন ফেরিতে পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ বুধবার সচিবালয়ে এ তথ্য জানান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল ও যাত্রী নিরাপত্তা-সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়।

বৈঠক শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, ঈদুল আজহার আগের তিন দিন, ঈদুল আজহার দিন ও ঈদুল আজহার পরের তিন দিন ফেরিতে পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে।

ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।