বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী জাপান

বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন দুই দেশের কূটনীতিকেরা। গত মে মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানে দ্বিপক্ষীয় সফর করেন। তখন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। দুই শীর্ষ নেতার আলোচনায় প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গটি এসেছে।