ইসিতে নিবন্ধন পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিবন্ধিত এই দলের প্রতীক ‘রকেট’।
আজ বুধবার নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। দলটির নিবন্ধন নম্বর ৫৫।
বিএমজেপির প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ২০১৮ সালে নিবন্ধন পেতে তাঁরা আবেদন করেছিলেন। বিশেষ কারণে ওই সময় নিবন্ধন পাননি।
গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত এবি পার্টি, গণ অধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে আদালতের আদেশে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।