‘বড় বিষয় হলে আমরা ছাড় দেব না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেছেন, ‘আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই ইগনোর করব (এড়িয়ে যাব), কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না। আমাদের যা করা প্রয়োজন, তা-ই করব। কারণ, মানুষের ভোটের অধিকার হারিয়ে যায়, এটা আমরা কোনোভাবেই চাই না।’ রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) আজ বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের জামায়াত আমির এসব কথা বলেন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের প্রার্থী তিনি।