গণতান্ত্রিক দাবি করা দেশগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখাটা লজ্জাজনক: জাতিসংঘের বিশেষ দূত

মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র‍্যাপোর্টিয়ার) কেলি ই ক্যারি। আজ বুধবার দুপুরে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের গণতান্ত্রিক দাবি করা দেশগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র‍্যাপোর্টিয়ার) কেলি ই ক্যারি।

আজ বুধবার দুপুরে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেলি ই ক্যারি এই মন্তব্য করেন। সরকারের আমন্ত্রণে তিনি ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করেন।

কেলি ই ক্যারি বলেন, মিয়ানমারে ২০১৭ সালে যে গণহত্যা হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধার সুযোগ নেই।

আরও পড়ুন

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাঁর রায়ে যথাযথ নামে অভিহিত করবেন বলে আশা প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষ দূত। তাঁর প্রত্যাশা, ১৯ নভেম্বর ঘোষিত হতে যাওয়া এই রায়ের মধ্য দিয়ে জবাবদিহির সুযোগ তৈরি হবে।

রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজে থেকে যে রায়ই আসুক, তা জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো মেনে চলবে বলে প্রত্যাশা কেলি ই ক্যারির। এ প্রসঙ্গে তিনি বলেন, কেননা, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে জাতিগত নিধন চলছে।

কেলি ই ক্যারি বলেন, আইসিজে তাঁর রায়ে মিয়ানমার সরকারের ওপর নিষেধাজ্ঞা দিতে পারেন। ব্যক্তি বা রাষ্ট্রের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে। তবে রায়ের আগে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।

আরও পড়ুন

আরাকানে এখন যে সহিংসতা চলছে, তাতে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান জাতিসংঘের এই বিশেষ দূত।

মিয়ানমারের রাজনৈতিক সংকট দূর করতে রোহিঙ্গাসহ দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অভ্যন্তরীণ সংলাপের ওপর জোর দেন কেলি ই ক্যারি। এই সংকট সমাধানে তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন