কক্সবাজারের চকরিয়ায় ওষুধ সরবরাহকারীকে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় একটি বেসরকারি কোম্পানির ওষুধ সরবরাহকারীকে (ডেলিভারিম্যান) গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (২৮)।

পুলিশ জানায়, হাসপাতালের মাঠে এরশাদ আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় নিহত ব্যক্তির সহকর্মী আশিক বিল্লাহর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করা হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে অনুসন্ধান করছে পুলিশ।