ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার: বার্তা কী?

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়েছবি: প্রথম আলো

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার বলেছেন, ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের বিষয়ে সরকারকে কোনো নিরাপত্তা–উদ্বেগের কথা জানানো হয়নি। তিনি বলেন, বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের মাধ্যমে কী বার্তা দেওয়া হচ্ছে, তা স্পষ্ট নয়। উপদেষ্টা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে কূটনীতিক বা তাঁদের পরিবারের বিপদের কোনো কারণ নেই।