ভারতীয় দূতকে তলব করে বার্তা দিল বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের পতাকা

দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আজ বুধবার ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন।