ভোটারের মুখে আবেগ কম, হিসাব বেশি

কক্সবাজারের চার আসনে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী প্রচার

কক্সবাজার শহরের কলাতলী মোড়। সকাল সাড়ে নয়টা। এক চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। সকালের মিষ্টি রোদ, সাগরের ঢেউ সৈকতে আছড়ে পড়ার শব্দ আসছে। খানিকটা ‘অবেলায়’ ভোটের কথা তুললাম। মাঝবয়সী একজন বললেন, ‘ভোট তো হবে, কিন্তু এবার হিসাবটা মনে হয় একটু আলাদা।’ ভোটের পরিস্থিতি জানতে গত রোববার কক্সবাজারে পৌঁছাই। এরপর তিন দিনে জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে মনে হলো, ‘এবারের হিসাবটা একটু আলাদা’—মোস্তফার এই উক্তি যেন পুরো জেলার নির্বাচনী আবহের একটা সারসংক্ষেপ।