বিচারক নিয়োগ, সচিবালয় অধ্যাদেশ বাতিল

জাতীয় সংসদের অধিবেশনফাইল ছবি

জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করেছে। বৃহস্পতিবার বিরোধী দলের আপত্তি নাকচ করে বিল দুটি পাস হয়। ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরছে; বিচারক নিয়োগে আর আইন থাকছে না, বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং অধিকতর যাচাই-বাছাই করে পরে আইন প্রণীত হবে। অন্তর্বর্তীকালে নিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারক অবশ্য বৈধ থাকবেন।