বিদ্যুতের দাম বাড়াতে মন্ত্রিসভা কমিটি গঠন
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় বাংলাদেশের বিদ্যুৎ খরচ বেড়েছে। এ চাপ সামলাতে সরকার বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। ৯ এপ্রিল অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সচিবেরা এর সদস্য। কমিটি পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে মন্ত্রিসভায় প্রস্তাব দেবে। ক্যাবের এম শামসুল আলম জানান, লুটপাট ও বাড়তি খরচে সৃষ্ট ঘাটতি ধরে দাম বাড়ানো ঠিক হবে না।