বিকল্প রুটে সৌদি আরব যাচ্ছেন যাত্রীরা

সৌদিগামী যাত্রীরা টিকিটের তারিখ ও গন্তব্য স্থান পরিবর্তন করতে বলাকা ভবনে যাচ্ছেন। গতকাল ঢাকার বিমানবন্দর এলাকায়

রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বন্ধ থাকায় সৌদি আরবগামী যাত্রীদের বিকল্প পথ হিসেবে দেশটির জেদ্দা ও মদিনাকে বেছে নিতে হচ্ছে। রিয়াদ-দাম্মামের ফ্লাইট স্থগিতের সময় এক দিন বাড়িয়ে ১৮ অক্টোবর পর্যন্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে গত শনিবার থেকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। এরপর মঙ্গলবার থেকে দাম্মামগামী ফ্লাইটও বন্ধ ঘোষণা করে সৌদি সরকার।