বিমানের পর্ষদে হঠাৎ তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নির্বাচনের এক মাসও বাকি নেই, এমন সময়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদকে হঠাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তিনজনেরই এভিয়েশন অভিজ্ঞতা নেই। বিশেষত নির্বাচন কমিশন সচিবের নিয়োগ নিয়ে বিস্ময় ও প্রশ্ন উঠেছে।