বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশও বিপাকে

সাইবার হামলার ঝুঁকি এড়াতে নিজেদের ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশের সরকারি সংস্থা

নিরাপত্তায় ত্রুটির কারণে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের ঘটনা ঘটেছে। বাংলাদেশেও বেশ কিছু ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। তার মধ্যে ভূমিসেবার ওয়েবসাইট ছাড়াও রয়েছে বাংলাদেশ ব্যাংক, সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাংক, বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। ওয়েবসাইট বন্ধ রেখে প্রতিষ্ঠানগুলো তাদের নিরাপত্তাব্যবস্থা উন্নত করছে। তবে সার্ট সূত্র জানিয়েছে, তারা অন্তত একটি হাসপাতালের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে। অন্যদিকে কোনো প্রতিষ্ঠানই পিএইচপিতে ত্রুটির কারণে ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়টি স্বীকার করছে না।