মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা আজহারের আপিলের ওপর দ্বিতীয় দিনে শুনানি শুরু

উচ্চ আদালতফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আপিলের ওপর আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে শুনানি শুরু হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ  এ শুনানি গ্রহণ করছেন।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা ৫৫ মিনিটে শুনানি শুরু হয়। শুনানিতে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এ মামলার বিচারে আইন ও প্রক্রিয়ার অপব্যবহার হয়েছে। শুনানিতে তিনি বক্তব্য উপস্থাপন করছেন, সঙ্গে আছেন আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিন।

এর আগে আপিল বিভাগ গত ২২ এপ্রিল আজহারুলের করা আপিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৬ মে দিন ধার্য করেন। ধার্য তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। ৬ মে আপিলকারীর পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি করেন। শুনানি নিয়ে সেদিন আপিল বিভাগ শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনে শুনানি চলছে।