শুভ সকাল। আজ ২ অক্টোবর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদমাধ্যম জিটিওর মেহদি হাসানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে জুলাই গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, শেখ হাসিনাকে ভারতের আশ্রয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারের একটি বড় অংশজুড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ও শেখ হাসিনাকে নিয়ে তাঁর ভাবনা উঠে এসেছে। বিস্তারিত পড়ুন...
ফেনী শহরের মাস্টারপাড়ার লমি হাজারী বাড়ির সামনে ছোট্ট একটি পুকুর। শানবাঁধানো ঘাট। আছে ছাউনি। স্থানীয় কয়েকজন সেখানে গোসল করছিলেন। পাশের মাঠে একজন ঝালমুড়ি বিক্রি করছিলেন। আরেকজন বিক্রি করছেন পেয়ারা ও জাম্বুরামাখা। এখানে এমন দৃশ্য ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছিল কল্পনাতীত।
বিস্তারিত পড়ুন...
আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা মামুনুল হকের আফগানিস্তান ফেরত সাক্ষাৎকার পড়লাম প্রথম আলোতে। বেশ সমৃদ্ধ ও তথ্যবহুল সাক্ষাৎকার নিশ্চয়ই এবং এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের দেশের মানুষদের আফগান শাসনব্যবস্থা বিষয়ে বিস্তারিত জানা ও বোঝার সুযোগ হয়েছে। বিস্তারিত পড়ুন...
যাচাই-বাছাই ও শুনানি শেষে বিসিবির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল ৫০ জনের। সেখান থেকে আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৬ জন। অর্থাৎ ৬ অক্টোবরের নির্বাচনে ২৩টি পরিচালক পদের জন্য ৩টি ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন ৩৩ প্রার্থী। বিস্তারিত পড়ুন...
দারিদ্র্য আর গৃহযুদ্ধ থেকে উঠে দাঁড়িয়ে এশিয়ার চীন আজ বিশ্বশক্তি। সাড়ে সাত দশক আগে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা, দেং জিয়াওপিংয়ের অর্থনৈতিক সংস্কার থেকে শুরু করে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ-অভ্যন্তরীণ পরিবর্তন ও বৈশ্বিক কৌশল মিলিয়ে দেশটি আজ প্রযুক্তি, সামরিক ও কূটনীতিতে বিশ্বের অন্যতম প্রভাবশালী এক শক্তি। জেনে নেওয়া যাক, পরাশক্তি যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে ওঠা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের উঠে আসার গল্প। বিস্তারিত পড়ুন...