বিএনপির আরও ৩০নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিএনপি। গতকাল রোববার রাতে খিলগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউনুস মৃধাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এদিকে বিএনপির দাবি, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপির কত নেতা–কর্মী কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন, তা আগামীকাল (আজ) মর্নিং রিপোর্টে জানা যাবে।