বোয়িং কেনায় তারেককে ট্রাম্পের ধন্যবাদ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন। গত সোমবার (৩১ আগস্ট) পাঠানো এক চিঠিতে তিনি এই প্রত্যাশা জানান বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেন। ট্রাম্প চিঠিতে উল্লেখ করেন, প্রতিকূলতা সত্ত্বেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তিনি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বোয়িং দেশকে হতাশ করবে না বলে আশ্বস্ত করেন।