ডেঙ্গুতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ছবি: রয়টার্স

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন, তিনি ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন ২১১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ১৭৪ জন এবং ঢাকার বাইরে ৩৭ জন। বর্তমানে দেশে মোট ৭০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭৫ জন এবং ঢাকার বাইরে ১২৮ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ৩ হাজার ৬০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ২ হাজার ৭৩৬ জন এবং ৮৬৫ জন ঢাকার বাইরের।

গত মাসে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছিল। আর এ মাসের ১৩ দিনের মধ্যেই ১৪ জনের মৃত্যু হলো।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।