হজযাত্রী নিবন্ধন শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এ বছরের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা—দুই শ্রেণির হজযাত্রীদের নিবন্ধনের টাকা জমা দেওয়া শুরু হবে একই দিন। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে গত মাসে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ করতে যেতে পারবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ ব্যক্তি পবিত্র হজে যেতে পারবেন।
নিবন্ধনের জন্য হজযাত্রীদের কিছু শর্ত মানতে হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।